ভালোবাসা দিবসে ২০ কোটি টাকার ফুল বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে বসন্তের শুরু, পহেলা ফাল্গুন। বছরের অন্যান্য সময়ের চাইতে এ সময়টাতে ভালো ব্যবসার আশা করেন ব্যবসায়ীরা। দিবসটিকে কেন্দ্র করে বাড়তি প্রস্তুতিও নিয়ে রাখেন অনেকে৷ ক্রেতার চাপ সামলাতে অনেক দোকানি দুই-তিন দিনের জন্য নেন বাড়তি কর্মচারী৷
শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার শাহবাগে অবস্থিত ফুল মার্কেটে গিয়ে দেখা যায়, বছরের অন্য সময়ের চাইতে এখন ক্রেতা সমাগম কিছুটা বেশি৷ কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, এসময় বিবাহসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেশি হয়ে থাকে৷ তাই ক্রেতার সংখ্যাও বেশি৷ তবে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বাড়তি লাভের আশা দেখছেন ব্যবসায়ীরা৷ সাধারণ একটি দিনের তুলনায় এদিন কয়েকগুণ বেশি বিক্রির প্রত্যাশা তাদের৷
শাহবাগের এ ফুল মার্কেট ঘুরে দেখা যায়, এখানে ফুলের দুটি মার্কেট রয়েছে৷ একটি খুচরা ফুল বিক্রির মার্কেট। আরেকটি পাইকারি মার্কেট৷ খুচরা মার্কেটে মোট দোকান ৫০টি। পাইকারি ফুলের মার্কেট সরগরম থাকে রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত৷ দিনের বেলা এ মার্কেটে তেমন ক্রেতা-বিক্রেতা থাকেন না৷ মূলত ঢাকা শহরের ক্ষুদ্র ফুল ব্যাবসায়ীরা এ পাইকারি মার্কেট থেকে ফুল কিনে সেগুলো দোকানে বিক্রি করেন৷ ঢাকার আসেপাশের অনেক কৃষক সরাসরি এ মার্কেটে এসে ফুল বিক্রি করে থাকেন৷ সব মিলিয়ে প্রতি রাতে প্রায় ৪০০ জনের মতো বিক্রেতা এখানে ফুল বিক্রি করতে বসেন৷
এসব ফুল মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ভালোবাসা দিবসে বাড়তি বিক্রি হবে এ আশায় তারা বাগানে আগেভাগেই ফুলের অর্ডার দিয়ে রেখেছেন।
শাহবাগের এ ফুল মার্কেটের মালঞ্চ পুষ্প কেন্দ্রের দোকানি আব্দুল বারেক বলেন, এখন দিনে ১০ থেকে ২০ হাজার টাকার ফুল বিক্রি হয়৷ বছরের অন্য সময়ে বিক্রি মোটামুটি থাকে৷ তবে এখন বিক্রি ভালো৷ আসছে ভালোবাসা দিবসে ভালো বিক্রি হবে বলে আশা করছি৷ সেদিন দুই লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো৷ আমার এখানে ১০ ধরনের ফুল আছে৷ এখন প্রতিটা গোলাপের দাম ২০ টাকা, ভালোবাসা দিবসে এটার দাম হবে সর্বনিম্ন ৫০-৬০ টাকা৷
ফুল সজ্জ্বা দোকানের বিক্রেতা মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্রেতার চাহিদা মেটাতে বাগানে অগ্রীম ফুলের অর্ডার দিয়ে রেখেছি৷ আজকে ভালো মানের গোলাপ ৪০ টাকায় বিক্রি হচ্ছে৷ ভালোবাসা দিবসে এটা ৮০-৯০ টাকায় বিক্রি হবে৷ গোলাপী রংয়ের বিদেশী গেলাপ এখন প্রতি পিস ১০০ টাকায় বিক্রি করছি৷ ১৪ ফেব্রুয়ারি ১৫০ টাকার বেশি দামে বিক্রি হবে৷ বাগান মালিকরাও দাম বাড়িয়েছে৷ আগের চাইতে বেশি দামে অর্ডার করতে হচ্ছে৷
শাপলা পুষ্প কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন শাহেদ বলেন, অন্য বছরের চাইতে এবার ব্যবসা ভালো হবে, রাজনৈতিক অস্থিরতা নেই৷ এজন্য বিক্রি ভালো হবে আশা করছি৷ অন্য দিনের চাইতে বিশেষ দিবসে কয়েকগুণ বেশি বিক্রি হয়৷ ক্রেতা সামাল দিতে দোকানে আমরা অতিরিক্র কর্মচারী রাখি৷
শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এবার বাগান মালিকরা ফুলের দাম বাড়িয়ে রেখেছে৷ তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হবে৷ আমাদের টার্গেট প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি করা৷ দেখা যাক কী হয়৷ আশা করি এবার ভালো ব্যবসা হবে৷
শাহবাগে অবস্থিত পাইকারি ফুল মার্কেটে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্রী বাবুল প্রসাদ বলেন, এমনিতেই প্রতিদিন আমাদের এখানে ৩৫ থেকে ৪০ লাখ টাকার ফুল পাইকারি বিক্রি হয়৷ ১৪ ফেব্রুয়ারিতে ৫ কোটি টাকার বেশি ফুল বিক্রি হবে বলে আশা করছি৷ আমাদের এ মার্কেটে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রংপুর, সিলেট, কক্সবাজারসহ মোট ২৪টি জেলা থেকে ফুল আসে৷ অনেকেই আগে থেকে ফুলের অর্ডার করে রাখে৷ যেগুলো কম উৎপাদন হয় এবং চাহিদা বেশি, সেগুলোর অর্ডার বেশি থাকে৷ অনেক চাষি সরাসরি এখানে এসে পাইকারি মূল্যে ফুল বিক্রি করে৷
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








